শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৪:০৮

ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকা। রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৯ মিনিট ৫৬ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বলছে, রিখটার স্কেলে ৪ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল গাজীপুরের কালিয়াকৈর থেকে ১২ কিলোমিটার দূরে।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানিয়েছেন, হালকা ধরনের ভূমিকম্পটির উৎপত্তিস্থল টাঙ্গাইলে, ঢাকার আগারগাঁওয়ার আবহাওয়া অফিস থেকে ৫৯ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিমে।

ভূমিকম্পের ফলে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত ৯ সেপ্টেম্বর ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়। আর ১৪ আগস্ট ৫ দশমিক ৫ মাত্রা, ১৬ জুন ৪ দশমিক ৫ মাত্রা ও ৫ মে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়। এগুলোর মধ্যে দু'টির ভূমিকম্পের উৎপত্তিস্থল দেশের ভেতরে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর