শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট

প্রকাশিত:
১২ সেপ্টেম্বর ২০২৩, ১৮:২৮

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ভিসা না দিলে সেটা যুক্তরাষ্ট্রের সরকারকে জিজ্ঞেস করেন। এটা আমাদের বিষয় না। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘স্মার্ট বাংলাদেশ: দ্য ইয়ুথ পার্সপেক্টিভ’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

মার্কিন ভিসানীতি ঘোষণার পর অনেক শিক্ষার্থীর যুক্তরাষ্ট্রে স্কলারশিপ পাওয়ার পরও তাদের ভিসা বাতিল হচ্ছে। এ বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেটা যুক্তরাষ্ট্রের সরকারকে জিজ্ঞেস করেন। এটা আমাদের বিষয় না। এটা তাদের মাথাব্যথা, আমার না। আমাদের অধিকাংশ লোকজন এসব ভিসা-টিসা নিয়ে খুব চিন্তিত নয়।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, এক সময় ভারতবর্ষ ছিল মূল আকর্ষণ। এখন আর সেই অবস্থা নেই। আমরা সেই বাংলাদেশ দেখতে চাই, যেখানকার দূতাবাসে গিয়ে ধর্ণা দিতে হবে না, ডেকে ভিসা দেবে। মানুষের ন্যায্য অধিকার বাড়িতে পৌঁছে যাবে। পাসপোর্ট পেতে তিন সপ্তাহের বেশি লাগবে না। এয়ারপোর্টে এসে কোনো অসুবিধা হবে না। আমরা সেই বাংলাদেশ দেখতে চাই।

তিনি বলেন, বাংলাদেশ সেই তলাবিহীন ঝুড়ির দেশ নয়, গত কয়েক বছরে স্থিতিশীলতা ও নেতৃত্বের পরিপক্কতার কারণে বাংলাদেশ অন‌্য উচ্চতায় পৌঁছে গেছে।

সেমিনারে সাবেক মুখ্যসচিব আবুল কালাম আজাদ বক্তব‌্য রাখেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর