শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন নেতৃত্বের সঙ্গে আলোচনা উৎসাহজনক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট

প্রকাশিত:
১২ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪৮

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমরা সন্তুষ্ট যে, মার্কিন নেতৃত্বের সঙ্গে আমাদের আলোচনা খুব উৎসাহজনক।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) টুইন টাওয়ার ধ্বংসযজ্ঞ নিয়ে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে মোমেন বলেন, আমি দুঃখের সঙ্গে ৯/১১ টুইন টাওয়ার ধ্বংসযজ্ঞের কথা স্মরণ করছি। যে ঘটনায় দুই হাজার ৯৮৮জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিলেন। যার মধ্যে ছয় জন বাংলাদেশি ছিলেন, এদের তিনজন আমার নিজের জেলা সিলেটের।

এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।

মোমেন বলেন, আমরা সন্তুষ্ট যে, মার্কিন নেতৃত্বের সঙ্গে আমাদের আলোচনা খুব উৎসাহজনক। সন্ত্রাস নির্মূলে অনেক পদক্ষেপ নিয়েছে তারা। বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতির কারণে সন্ত্রাসী হামলার কারণে কোনো বোমা বিস্ফোরণ, গ্রেনেড হামলা এবং মৃত্যুর মতো ভয়ের ঘটনা ঘটেনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ দমনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কোনো অজুহাতে ২০০১ থেকে ২০০৬ সালের মতো সন্ত্রাসবাদ ও মৌলবাদের কুৎসিত চেহারা দেখতে চায় না বাংলাদেশ।

গত ৫ সেপ্টেম্বর ঢাকায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নবম নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হয়। এতে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করে যুক্তরাষ্ট্র। বেসামরিক ও সামরিক নিরাপত্তা সহযোগিতা জোরদার করতেও একমত হয় দুই পক্ষ।

সংলাপে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা শাখার মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক-সামরিকবিষয়ক ব্যুরোর আঞ্চলিক নিরাপত্তাবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মীরা রাশনিক দুই পক্ষের নেতৃত্ব দেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর