শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

চুয়াডাঙ্গায় ২ দিনব্যাপী ইন্দো-বাংলা ফ্রি মেডিকেল ক্যাম্প

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২৬

‘সুস্বাস্থ্য গড়ে তুলতে পারে সুন্দর জীবন’ এই প্রতিপাদ্য সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গার দর্শনায় ভারতের বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে দুই দিনব্যাপী ইন্দো-বাংলা ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার কার্যালয়ে এই মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দামুড়হুদা উপজেলা সহকারী ভূমি কমিশনার সজল কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী শহিদুল ইসলাম ও দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু।

সংসদ সদস্য হাজী আলী আজগার টগর বলেন, আমাদের দেশে যে সব জটিল রোগের রোগী আছেন তারা বেশির ভাগই ভারতে গিয়ে চিকিৎসা করান। কিন্তু যাদের ভারতে গিয়ে চিকিৎসা করার সামর্থ্য নেই তাদের জন্যে ভারত থেকে স্পেশালিস্ট ডাক্তার এনে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। এ নিয়ে আমরা টানা ৬ বারের মত ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করছি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন কাজ করে চলেছেন স্বাস্থ্য সেবা মানুষের দৌড়গড়ায় পৌঁছে দেওয়ার জন্য, তারই ক্ষুদ্র প্রয়াস হিসেবে আমরা এই আয়োজন করে যাচ্ছি।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, এরকম আয়োজন প্রশংসার দাবি রাখে। এতে সাধারণ গরিব মানুষ ফ্রি বিশেষজ্ঞের চিকিৎসা পেয়ে যেমন উপকৃত হবেন, তেমনি দুই দেশের সুসম্পর্কের সেতুবন্ধন আরও সুদৃঢ় হবে।

ভারতের কলকাতা অ্যাপোলো মাল্টি স্পেশিয়ালিটি হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডা. শুভদ্বীপ চক্রবর্তীর নেতৃত্বে কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. সুনিল কুমার, হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. আসফাক আহমেদ, মেডিসিন বিশেষজ্ঞ ডা. শুভ চক্রবর্তী, বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডা. উৎপলা সেন, বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডা. অতরী পাল এ সময় চিকিৎসা সেবা প্রদান করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর