শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

কালিয়াকৈর বাজারে কৃষি বিপনন আইনে মূল্য তালিকা উদ্বোধন

মাসুদুর রহমান,কালিয়াকৈর (গাজীপুর)

প্রকাশিত:
৩০ আগষ্ট ২০২৩, ১৫:১৪


গাজীপুরের কালিয়াকৈর বাজারে কৃষি বিপনন আইনে মূল্য তালিকার ব্যানার স্থাপনের কাজ উদ্বোধন করা হয়েছে। প্রতিটি দোকানসহ বাজারের প্রতিটি প্রবেশ পথে কৃষি বিপনন কর্তৃক মুল্য তালিকা লাগিয়ে রাখতে হবে।

বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে কালিয়াকৈর বাজারের প্রবেশ পথে মুল্য তালিকা ব্যানার স্থাপন করেন তিনি। তালিকার এক পাশে থাকবে পাইকারী মূল্য অপর পাশে থাকবে খুচরা মূল্য।

তালিকায় এই দুই মূল্য অবশ্যই থাকতে হবে। বাজারের প্রবেশ পথে বড় সাইজের এবং প্রতিটি দোকানে ছোট আকারের তালিকা ঝুলিয়ে রাখা বাধ্যতামুলক করা হয়েছে। যদি কেউ এই মূল্য তালিকা টানিয়ে না রাখে তা হলে তাদের বিরুদ্ধে কৃষি বিপনন আইনে এক লক্ষ টাকা জরিমানা বা এক বছরের কারাদন্ড অথবা উভয় দন্ডে দন্ডিতকরা হবে।


এসময় গাজীপুরের মার্কেটিং অফিসার এমএ সালাম, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, কালিয়াকৈর বাজার বণিক সমিটির সভাপতি মোঃ আব্দুর রহমান (মারফত), সাধারন সম্পাদক হারুন অর রশিদসহ বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর