শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

শিক্ষামন্ত্রী

স্মার্ট বাংলাদেশ গড়তে তামাক থেকে দূরে থাকতে হবে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৯ আগষ্ট ২০২৩, ১১:৫৬

স্মার্ট বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে তামাক ও মাদক থেকে দূরে থাকার কথা বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  সোমবার (২৮ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে ‘স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন’এবং ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস’ আয়োজিত এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ স্মার্ট বাংলাদেশে পরিণত হচ্ছে। এ অগ্রগতির ধারক হবে নতুন প্রজন্ম। তাই, তাদেরকে আমাদের ভাষা, সংস্কৃতি এবং মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। একইসঙ্গে নিজেদের স্বাস্থ্য এবং পরিবেশ বিষয়ে সচেতন হতে হবে। দেশকে এগিয়ে নিতে সুস্থ ও সমৃদ্ধ তরুণ প্রজন্ম দরকার। তাই সব ধরনের নেতিবাচক বিষয় থেকে আমাদের তরুণ প্রজন্মকে দূরে থাকতে হবে। এভাবেই আমরা প্রধানমন্ত্রীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারব।

বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক  ড. শাম্মী আহমেদ বলেন, নতুন প্রজন্মকে স্বাধীন বাংলার সঠিক ইতিহাস জানতে হবে। বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে এই দেশে দীর্ঘদিন আমরা সঠিক ইতিহাস থেকে দূরে ছিলাম। দুরন্ত বাংলাদেশের এই গতিকে ধরে রাখতে হলে নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে হবে। তারা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হতে পারলে এই জাতি আরও সমৃদ্ধ হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সংসদ সদস্য ডা. মো. হাবিবে মিল্লাতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর