শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

নন-ক্যাডার বিধির প্রজ্ঞাপন আসছে, ৪০তম বিসিএস থেকে নিয়োগ শিগগির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
১১ জুন ২০২৩, ১৪:৩০

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

 

প্রধানমন্ত্রীর দপ্তরের অনুমোদনের পর পাস হয়ে নন-ক্যাডার নিয়োগের সংশোধিত বিধি শিগগির প্রজ্ঞাপন হিসেবে জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একজন উচ্চপর্যায়ের কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্র জানায়, সংশোধিত নিয়োগবিধিতে ৩৫ থেকে ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে নিয়োগের বিধিটি পাস না হওয়ার কারণে ৪০তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগ এত দিন ঝুলে ছিল। এখন সরকার নন-ক্যাডার বিধি পাস করলে এই নিয়োগে আর কোনো বাধা থাকবে না। এতে নিয়োগ পেতে যাচ্ছেন প্রায় সাড়ে ৪ হাজার কর্মকর্তা। আর নির্বাচন কমিশনের চাওয়া অনুসারে আরও ৩০০ কর্মকর্তা নিয়োগ পেলে প্রায় ৫ হাজার কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে নন-ক্যাডার থেকে।

এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব বলেন, নন-ক্যাডার বিধিটা সরকার পাস করেছে। শিগগির এর কপি পিএসসিতে পাঠানো হবে এবং মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপন আকারে প্রকাশিত হবে। এই বিধির পর ৩৫ থেকে ৪৪তম বিসিএসে নন-ক্যাডারে নিয়োগের বৈধতা দেওয়া হলো। এখন নিয়োগে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়।

 

জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে পিএসসির একজন কর্মকর্তা বলেন, ‘আমরা শুনেছি, সরকার বিধিটা পাস করেছে। এখন আমাদের হাতে বিধিটি এলেই ৪০তম বিসিএসের নন-ক্যাডারের নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া এই নিয়োগের বিষয়ে আমরা অনেক কাজ এগিয়ে রেখেছি। এখন দ্রুতই নিয়োগ কার্যক্রম শেষ করার কাজ করা হবে।’

 

৪০তম বিসিএসের নন-ক্যাডারে প্রায় এক বছরের বেশি সময় ধরে নিয়োগ আটকে আছে। পিএসসি থেকে বলা হয়েছিল, সরকার বিধি পাস করলেই নিয়োগ দেওয়া হবে। নিয়োগের জন্য ৪০তম বিসিএসের নন-ক্যাডার প্রার্থীরা অনেক দিন ধরে আন্দোলন করে আসছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর