শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

কালিয়াকৈরে দিনে-দুপুরে ২টি কলোনির ১৪টি কক্ষে দুর্ধর্ষ চুরি

মো: মাসুদুর রহমান-কালিয়াকৈর (গাজীপুর)

প্রকাশিত:
২৬ আগষ্ট ২০২৩, ১৯:৩৯

গাজীপুরের কালিয়াকৈরে দিনে-দুপুরে এক সাংবাদিকের সহ দুটি কলোনির ১৪টি কক্ষে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। লুট করা হয়েছে টাকা-পয়সা, মোবাইলসহ বিভিন্ন মালামাল। ঘটনাটি ঘটেছে উপজেলার পশ্চিম চান্দরা এলাকায় শনিবার বিকেলে।
 
এলাকাবাসী, ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার পশ্চিম চান্দরা এলাকায় সাংবাদিক হুমায়ুন কবীর ও জব্বার আলীর দুটি কলোনিতে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। সাংবাদিক হুমায়ুন কবীরের কলোনির তিনটি কক্ষের ভাড়াটে রফিক মিয়া, হিরু মিয়া ও রহুল আমিন প্রতিদিনের মতো গতকাল শনিবার সকালে স্থানীয় পোশাক কারখানায় কাজে যান। বিকেল ৫টার দিকে কারখানা ছুটি হলে বাসায় ফিরে দেখেন তাদের ঘরের তালা কাটা।
 
চোরচক্র তিন কক্ষ থেকে সাড়ে ১৯ হাজার টাকা, একটি মোবাইল ফোন, ডাচ-বাংলা ব্যাংকের একটি এটিএম কার্ডসহ বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে গেছে। এসময় ওই চোরচক্র পাশের জব্বার আলীর কলোনির ১১টি কক্ষেও তালা কেটে বিভিন্ন মালামাল লুট করে। তারা কারখানায় কাজে থাকায় ওই ১১টি কক্ষের কি কি লুট হয়েছে? তা এখনো জানা যায়নি। খবর পেয়ে কালিয়াকৈর থানার মোবাইল-২ টিমের দায়িত্বে থাকা এসআই দয়াল চন্দ্র সরকার ঘটনাস্থলে যান।
 
তবে দিনে-দুপুরে ওই চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীসহ স্থানীয় লোকজন। কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) আবুল বাশার জানান, ওই এলাকায় দিনে-দুপুরে চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর