শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

১৫ সেপ্টেম্বরের মধ্যে স্কুল-কলেজের ওয়েবসাইট তৈরির নির্দেশ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২০ আগষ্ট ২০২৩, ১৬:১৯

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল, কলেজ, স্কুল এন্ড কলেজ) ওয়েবসাইট তৈরি বা হালনাগাদকরণের নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে ওয়েবসাইট তৈরি বা হালনাগাদকরণের নির্দেশনা দিয়ে রোববার (২০ আগষ্ট) আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল, কলেজ, স্কুল এন্ড কলেজ) মধ্যে কিছু সংখ্যক প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট নেই এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট থাকলেও হালনাগাদ নেই।

প্রতিষ্ঠানসমূহের ওয়েবসাইটে প্রতিষ্ঠান পরিচিতি, প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি ও স্বীকৃতি, শ্রেণি ও লিংগ ভিত্তিক শিক্ষার্থীর তথ্য, শ্রেণিভিত্তিক অনুমোদিত শাখার তথ্য, পাঠদান সংক্রান্ত তথ্য (রুটিন, পাঠ্যসূচি, বিবিধ নোটিশ ইত্যাদি), এমপিও ও জাতীয়করণের তথ্য (প্রযোজ্য ক্ষেত্রে), প্রতিষ্ঠানের ফোন, মোবাইল নম্বরসহ যোগাযোগের ঠিকানা, প্রতিষ্ঠান প্রধানসহ সকল শিক্ষক-কর্মচারীর তথ্য, ব্যবস্থাপনা কমিটির তথ্য হালনাগাদ রাখতে হবে।

আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল, কলেজ, স্কুল এন্ড কলেজ) নিজস্ব ওয়েবসাইট তৈরি/ হালনাগাদকরণ এবং প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ওয়েব ঠিকানা অধিদপ্তরে (www.emis.gov.bd) প্রদান পাঠানোর নির্দেশ দেওয়া হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর