শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে ২ জনের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত:
২০ আগষ্ট ২০২৩, ১৩:৪৩

গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে চিকিৎসাধীন দুইজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। জেলায় এ পর্যন্ত মারা গেছেন মোট ৪ জন রোগী।


রোববার (২০ আগস্ট) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া জানান, টাঙ্গাইলে বেড়েই চলেছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। জেলায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে নতুন আক্রান্ত ৪২ জন এবং সুস্থ হয়েছেন ৪১ জন। এ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাড়িয়েছে এক হাজার ২৬৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক হাজার ১৩২ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৩৫ জন রোগী।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৩ জন, নাগরপুর উপজেলায় ছয়জন, সখীপুর উপজেলায় তিনজন, মির্জাপুর উপজেলায় আটজন, মধুপুর উপজেলা দুইজন, গোপালপুর উপজেলায় তিনজন এবং ধনবাড়ী উপজেলায় সাতজন রয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর