প্রকাশিত:
১ এপ্রিল ২০২৬, ১৬:৪৬
রিশাল সদর উপজেলার চরমোনাই মাদ্রাসা ঘাটে নোঙর করা একটি লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে। বুধবার (১ এপ্রিল) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে লঞ্চে কোনো যাত্রী না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ডুবে যাওয়া এমভি মানিক-৪ লঞ্চটি মুন্সিগঞ্জ থেকে যাত্রী নিয়ে মঙ্গলবার রাতে চরমোনাইয়ের বাৎসরিক মাহফিলস্থলে ঘাটে ভিড়ে। লঞ্চটি ভোর রাতে যাত্রী নামিয়ে দিয়ে ঘাটে অবস্থান করছিল। দুপুরের দিকে ভাটার কারণে পানি কমে গেলে লঞ্চের পেছনের দিকটি দেবে গিয়ে আংশিক ডুবে যায়। তবে এ সময় কোনো যাত্রী বা স্টাফ ভেতরে না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
লঞ্চ সংশ্লিষ্ট ও প্রত্যক্ষদর্শীদের মতে, লঞ্চটি মজবুতভাবে বেঁধে না রাখায় পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে এ দুর্ঘটনা ঘটতে পারে। লঞ্চের ভেতরে রাখা মুসল্লিদের বেশ কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দিয়েছেন চরমোনাই মাহফিলের মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ।
উল্লেখ্য, আজ দুপুরে উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে চরমোনাইয়ের তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু হয়েছে।
মন্তব্য করুন: