শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার

আজকাল আর্ন্তজাতিক ডেস্ক

প্রকাশিত:
১ এপ্রিল ২০২৬, ১৫:৫০

ছবি: সংগৃহীত

ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার স্পষ্টভাবে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাজ্য জড়াবে না। লন্ডনে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘অনেক ব্রিটিশ নাগরিক উদ্বিগ্ন যে যুক্তরাজ্যকে ইরান যুদ্ধের মধ্যে টেনে নেয়া হতে পারে। কিন্তু আমরা যুদ্ধে জড়াব না।’ তিনি আরও যোগ করেন, ‘স্পষ্ট ও শান্ত নেতৃত্ব-এই মুহূর্তে দেশবাসী সেটাই প্রত্যাশা করে, আর আমরা সেটিই নিশ্চিত করতে প্রস্তুত।’ খবর আল জাজিরার।

 

একই বক্তব্যে স্টারমার জানান, উপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা জোরদারে যুক্তরাজ্যের উদ্যোগে ইতোমধ্যে ৩৫টি দেশকে একত্রিত করা হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হলো গুরুত্বপূর্ণ নৌপথগুলোকে নিরাপদ রাখা এবং আঞ্চলিক উত্তেজনার মধ্যেও আন্তর্জাতিক বাণিজ্য চলমান রাখা।

 

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত ক্রমেই বিস্তৃত হওয়ার আশঙ্কার মধ্যে ব্রিটেনের এই অবস্থান একদিকে যেমন সরাসরি যুদ্ধে জড়ানোর ঝুঁকি কমাতে চায়, অন্যদিকে কূটনৈতিক ও নিরাপত্তা সহযোগিতার মাধ্যমে প্রভাব বজায় রাখার কৌশলও স্পষ্ট করছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেটিই আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর