শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১ এপ্রিল ২০২৬, ১৫:৩৪

কুমিল্লার দাউদকান্দি ও বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) ভোরে মহাসড়কের বারপাড়া ও নিমসার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোরে দাউদকান্দি উপজেলার বারপাড়া এলাকায় একটি অজ্ঞাতনামা দ্রুতগামী যান পেছন থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন।


নিহতরা হলেন, দাউদকান্দি উপজেলার সরকারপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে আব্দুল বারেক (৫৩) এবং একই গ্রামের মো. নুরু মিয়ার ছেলে মোস্তফা (৫২)।


দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বলেন, দুর্ঘটনার পর অটোরিকশাটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।


এদিকে, ভোরের দিকে একই মহাসড়কের বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে। সেখানে একটি দাঁড়িয়ে থাকা কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে দুই গাড়ির চালকই নিহত হন। তারা হলেন, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লালপুর গ্রামের মো. হানিফের ছেলে মোহাম্মদ জহিরুল ইসলাম মইন (২৭) এবং মেহেরপুর সদর উপজেলার কেশবপুর গ্রামের খোদা বক্সের ছেলে মো. সোহেল রানা (৩৫)।


ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মমিন জানান, নিমসার বাজারের ইউটার্নে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানটিকে ট্রাকটি সজোরে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর