শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

১৫ বছরের প্রেমের পর এবার কি বিয়ে করলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা?

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১ এপ্রিল ২০২৬, ১৪:৪৮

টলিপাড়ার সবচেয়ে আলোচিত প্রেমের গল্পগুলোর একটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। দীর্ঘ ১৫ বছরের সম্পর্ক, অসংখ্য স্মৃতি আর ভক্তদের একটাই প্রশ্ন “কবে বিয়ে? তবে অভিনেতার করা পোস্ট থেকে তাদের অনেক ভক্ত ভাবছেন বিয়ে করতে যাচ্ছেন তারা।

ঐন্দ্রিলার জন্মদিনে দেয়া এক আবেগঘন পোস্টে অঙ্কুশ যেন প্রথমবার স্পষ্ট ইঙ্গিত দিলেন এবার আর দেরি করতে চান না। মঙ্গলবার (৩১ মার্চ) প্রেমিকার জন্মদিন উপলক্ষে ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করেন তিনি। ছবিগুলোতে ধরা পড়ে তাদের সম্পর্কের নানা মুহূর্ত বন্ধুত্ব, ভালোবাসা আর সময়ের সঙ্গে একসঙ্গে বড় হয়ে ওঠার গল্প।

ক্যাপশনে অঙ্কুশ লেখেন, ১৫ বছর হয়ে গেল। প্রায় একসঙ্গেই বড় হয়েছি আমার দেখা সবচেয়ে সৎ, সুন্দর আর খাঁটি মানুষটার জন্য অনেক ভালোবাসা… শুভ জন্মদিন। তবে এই মিষ্টি শুভেচ্ছার মধ্যেই ছিল বড় চমক। তিনি আরও যোগ করেন, আর হ্যাঁ, ভবিষ্যতে আমাদের বাচ্চারা জন্মেই যেন আমাদের দাদু-দিদা বলে না ডাকে তার জন্য আর বেশি দেরি করা যাবে না কিন্তু।


এই এক লাইনে যেন স্পষ্ট হয়ে যায় বিয়ের পরিকল্পনার কথা। অঙ্কুশের এই পোস্টে দেরি না করে জবাব দেন ঐন্দ্রিলা। তিনি লেখেন, আমি বাকরুদ্ধ সবসময় ভালোবাসি তোমাকে আমার প্রিয় বন্ধু, আমার সব দুষ্টুমির সঙ্গী, আমার সবকিছু।


দুজনের এই আদান-প্রদান দেখে ভক্তরাও আর চুপ থাকতে পারেননি। কমেন্ট বক্সে বিয়ের দাবি যেন নতুন করে জোরালো হয়েছে। কেউ লিখেছেন, এবার তো বিয়েটা করে ফেলুন!” আবার কেউ মজা করে বলেছেন, আর দেরি করলে সত্যিই কিন্তু বাচ্চারা দাদু-ঠাম্মা বলবে। অনেকেই আবার দীর্ঘদিনের এই সম্পর্ককে উদাহরণ হিসেবে তুলে ধরে বলেছেন এই জুটির বিয়ে এখন সময়ের দাবি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর