শুক্রবার, ১লা মে ২০২৬, ১৭ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

২০ হাজার কিমি খাল খননের মহাপরিকল্পনা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৬ মার্চ ২০২৬, ১০:৫৮

দেশের জলাবদ্ধতা সমস্যা দূর করা এবং হারিয়ে যাওয়া জলপথ পুনরুদ্ধারের লক্ষ্যে বড় প্রকল্প হাতে নিয়েছে সরকার। এর অংশ হিসেবে সোমবার দেশের ৫৪ জেলায় একযোগে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির যাত্রা শুরু হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্যায়ে আগামী ছয় মাসে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার নদী-নালা, খাল ও বিল খনন করা হবে।

দীর্ঘমেয়াদি পরিকল্পনায় আগামী পাঁচ বছরে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার জলপথ পুনঃখননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন বাড়বে, জলাবদ্ধতা কমবে এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

সোমবার সকাল সোয়া ১০টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে দিনাজপুরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। পরে কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় গিয়ে সাহাপাড়া খালের খনন কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। একই সময় দেশের অন্যান্য ৫৩টি স্থানে এই কর্মসূচি শুরু হবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দরিদ্র পরিবারের মাঝে সহায়তা হিসেবে ছাগল বিতরণ করবেন প্রধানমন্ত্রী। পরে সেখানে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে।

দিনাজপুর সফরের অংশ হিসেবে বিকেলে উপশহর এলাকার ফরিদপুর কবরস্থানে গিয়ে পরিবারের সদস্যদের কবর জিয়ারত করবেন তিনি। এরপর শহরের গোর-এ-শহিদ বড় ময়দানে আয়োজিত সুধী সমাবেশে অংশ নেবেন এবং ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেবেন।

দিনের সব কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর