শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • স্পিকারের দায়িত্বে প্রবীণ নেতা
  • রাষ্ট্রপতির ভাষণেই সংসদে ঝড়
  • শোক দিবসসহ একাধিক দিবস বাতিল, নতুন তালিকা জারি
  • হাইকোর্টে নির্বাচন পিটিশনের ঢল, নাহিদ ইসলামও মামলায়
  • সংসদ অধিবেশনের দিনেই এনসিপির বিক্ষোভ
  • ট্রাম্পের নতুন বাণিজ্য কৌশল, তদন্তে বাংলাদেশ
  • ইরানকে দুর্বল করতে ‘দাহিয়া নীতি’ প্রয়োগ
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার

সংসদ অধিবেশনের দিনেই এনসিপির বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১২ মার্চ ২০২৬, ১১:৪০

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার দিনেই জাতীয় সংসদ ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রাষ্ট্রপতির অভিশংসনসহ তিন দফা দাবিতে বৃহস্পতিবার সকালে মানিকমিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবনের প্রবেশপথে অবস্থান নেয় দলটির নেতাকর্মীরা।

প্ল্যাকার্ড হাতে অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এনসিপির দাবিগুলোর মধ্যে রয়েছে—সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ, রাষ্ট্রপতির অভিশংসন এবং জুলাই গণহত্যার বিচার।

দলটির নেতারা অভিযোগ করেন, রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন। সে কারণে তার সংসদ অধিবেশনে অংশগ্রহণের অধিকার নেই।

সংসদের প্রথম অধিবেশন ঘিরে সকাল থেকেই সংসদ ভবন এলাকায় রাজনৈতিক তৎপরতা লক্ষ্য করা যায়।

নবনির্বাচিত সংসদ সদস্যরা একে একে সংসদ ভবনে প্রবেশ করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান সংসদে উপস্থিত হন।

সরকার দলীয় এমপিরা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে নতুন সংসদ কার্যকর ভূমিকা রাখবে।

অন্যদিকে বিরোধী দলের এমপিরা সংবিধান সংস্কারের বিষয়টি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

বেলা ১১টার দিকে রাষ্ট্রপতির আহ্বানে সংসদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

২০২৪ সালের গণঅভ্যুত্থান ও আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই প্রথম সংসদ অধিবেশন হওয়ায় রাজনৈতিকভাবে এ অধিবেশনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর