শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • স্পিকারের দায়িত্বে প্রবীণ নেতা
  • রাষ্ট্রপতির ভাষণেই সংসদে ঝড়
  • শোক দিবসসহ একাধিক দিবস বাতিল, নতুন তালিকা জারি
  • হাইকোর্টে নির্বাচন পিটিশনের ঢল, নাহিদ ইসলামও মামলায়
  • সংসদ অধিবেশনের দিনেই এনসিপির বিক্ষোভ
  • ট্রাম্পের নতুন বাণিজ্য কৌশল, তদন্তে বাংলাদেশ
  • ইরানকে দুর্বল করতে ‘দাহিয়া নীতি’ প্রয়োগ
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার

রাষ্ট্রপতির ভাষণেই সংসদে ঝড়

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১২ মার্চ ২০২৬, ১১:১২

দীর্ঘ প্রতীক্ষার পর আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। তবে অধিবেশন শুরুর আগেই রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়েছে রাষ্ট্রপতির ভাষণকে ঘিরে।

সরকার বলছে, সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়া একটি প্রতিষ্ঠিত সাংবিধানিক রীতি। সেই প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদে ভাষণ দেবেন।

কিন্তু বিরোধীদল এই অবস্থানকে চ্যালেঞ্জ করেছে।

বিরোধীদলীয় উপনেতা এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বর্তমান রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই।

তিনি বলেন, সরকার কেন এমন পদক্ষেপ নিচ্ছে, তা বোধগম্য নয়। পাশাপাশি বিএনপির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এদিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংসদে নতুন রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন ঘটাতে হবে।

তার মতে, সংবিধান সংস্কার পরিষদের শপথ অনুষ্ঠান আয়োজন করা জরুরি। একই সঙ্গে পুরোনো রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দাবিও জানিয়েছেন তিনি।

অন্যদিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সংসদে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে জামায়াতে ইসলামী।

তিনি বলেন, সবকিছুতে বিরোধিতা করা হবে না, আবার না বুঝে সমর্থনও দেওয়া হবে না।

তিনি আরও জানান, পরিস্থিতি জটিল না হলে কোনো বিষয় আদালতে নেওয়ার প্রয়োজন হবে না।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন দেশের মানুষ কার্যকর সংসদের অভাব অনুভব করেছে।

একতরফা শাসনব্যবস্থা, নিয়ন্ত্রিত বিরোধী দল এবং প্রশ্নবিদ্ধ নির্বাচনের কারণে জাতীয় সংসদ অনেকটাই অকার্যকর হয়ে পড়েছিল।

তবে গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক ক্ষমতার পালাবদল ঘটায় নতুন সংসদকে ঘিরে প্রত্যাশা তৈরি হয়েছে।

বর্তমানে সংসদে নেতৃত্ব দিচ্ছে বিএনপি। অন্যদিকে প্রথমবারের মতো বিরোধী দলে রয়েছে জামায়াতে ইসলামী এবং ছাত্র নেতৃত্বে গঠিত নতুন দল এনসিপি।

সব মিলিয়ে রাজনৈতিক মহলে আশা, নতুন সংসদ একটি কার্যকর ও প্রাণবন্ত গণতান্ত্রিক প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর