শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বদ্ধপরিকর ইসি, শুক্রবারেই মিলবে ফল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪

আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, ভোটগ্রহণের পর দ্রুত ফল প্রকাশ করা হবে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনই তাদের প্রধান লক্ষ্য। এজন্য কঠোর জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে।

ইসি কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, শুক্রবার সকালের মধ্যেই অধিকাংশ আসনের ফলাফল পাওয়া যাবে। ভোট গণনায় অযথা বিলম্ব হবে না।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, ভোট গণনায় পাঁচ দিন লাগবে—এমন ধারণা সঠিক নয়। শুক্রবার সকাল ১০টার মধ্যেই কাজ শেষ হবে।

তিনি জানান, নির্বাচনের আগে-পরে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে। সিসিটিভি ও ডিজিটাল মনিটরিংয়ের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। রাজনৈতিক বক্তব্য ও পাল্টাপাল্টি অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত সবকিছু শালীনতার মধ্যেই রয়েছে।

কমিশনের আশা, এই নির্বাচন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর