শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৮

শেরপুরে নির্বাচনী সহিংসতায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম মাহমুদুল হাসান (৩৪)। তিনি ঝিনাইগাতী উপজেলার বনকালী এলাকার বাসিন্দা এবং গেসু মিয়ার ছেলে। মাহমুদুল হাসান ঝিনাইগাতী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি এ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

পুলিশ জানায়, গত সোমবার রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঝিনাইগাতী উপজেলার বনগাঁও এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় বনগাঁও এলাকার একটি বিল থেকে মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করা হয়।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামিকে আজ মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হবে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি ঝিনাইগাতী মিনি স্টেডিয়ামে শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের প্রার্থীদের ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় গুরুতর আহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় ৩০ জানুয়ারি রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মারজিয়া ঝিনাইগাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ওই আসনের বিএনপির প্রার্থী মাহমুদুল হকসহ ২৩১ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েক শ জনকে আসামি করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর