শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪

দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ সীমান্ত এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.১।

ভূমিকম্পটি আজ মঙ্গলবার ভোর ৪টা ৩৬ মিনিটে ঘটে। এর উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের সাতক্ষীরা শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভারতের হাওড়া শহর থেকে এর দূরত্ব ছিল প্রায় ৩৬ কিলোমিটার পূর্বে।

এই এলাকা ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছাকাছি। তাই এখানে মাঝেমধ্যে কম মাত্রার ভূমিকম্প হয়।

ভূমিকম্পে সাতক্ষীরা, খুলনা, যশোরসহ আশপাশের এলাকা মৃদু কেঁপে ওঠে। এ ঘটনায় তাৎক্ষণিক হতাহত বা ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এখন পর্যন্ত কোনো স্থাপনার ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

এর আগে, গত ১ ফেব্রুয়ারি ৩ মাত্রার ও ২৫ জানুয়ারি ৩.৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয় দেশে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর