শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

মান্তারা প্রথমবার ভোটার: নির্বাচন প্রভাবিত করবে নদীর জনগোষ্ঠী

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৬, ১৪:৪৯

বরিশাল সদর উপজেলার লাহারহাটে বসবাসকারী মান্তা সম্প্রদায়ের প্রায় চারশ’ মানুষ এবার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন। এটি দীর্ঘদিন নাগরিকত্ব ও ভোট থেকে বঞ্চিত সম্প্রদায়ের জন্য ইতিহাসের নতুন অধ্যায়।

সর্দার জাকির হোসেন বলেন, “আমরা এমন প্রার্থী বেছে নেবো যিনি আমাদের দুঃখ-কষ্ট বুঝবেন।” নতুন ভোটার আলমগীর হোসেন যোগ করেন, “জাতীয় পরিচয়পত্র থাকায় এখন অন্তত নিজের পরিচয় দিতে পারি।” ষাটোর্ধ্ব সমিরোন বিবি বলেন, নদীতে মাছ কমে যাওয়ায় অভাব নিত্যসঙ্গী, প্রার্থী যদি এই সংকট দূর করেন, তাঁকে ভোট দেবেন।

বেসরকারি সংস্থা চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটির মহানন্দ দাস বলেন, “মান্তাদের ভোটার হিসেবে অন্তর্ভুক্তি ছিল বড় চ্যালেঞ্জ। সচেতন করতে বহুবার যেতে হয়েছে।”

সুজন বরিশালের রফিকুল ইসলাম জানান, প্রার্থী যিনি মান্তা সম্প্রদায়ের উন্নয়ন পরিকল্পনা প্রকাশ করবেন, তার জয় নিশ্চিত হওয়ার সম্ভাবনা বেশি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর