শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

মাহদী আমিন

একটি দল কেন সব চেয়ার দখলে রাখল, লাঠিসোঁটা জড়ো করল, তদন্ত দরকার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৬, ১৪:২১

শেরপুরে নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘটিত ঘটনা কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই সংঘাত এড়ানো সম্ভব ছিল কি না, তা খতিয়ে দেখা উচিত। কেন নির্ধারিত সময়ের আগে একটি দল সব চেয়ার দখল করে রাখল? কেন সেই দলের লোকজন সেখানে লাঠিসোঁটা নিয়ে উপস্থিত ছিলেন? সবার সম্মিলিত অনুরোধ উপেক্ষা করে সেই দলের প্রার্থী কেন সংঘাতের পথ বেছে নিলেন?”

মাহদী আমিন আরও বলেন, এসব বিষয় নিয়ে দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত, যাতে ভবিষ্যতে এমন ঘটনা এড়ানো যায়। তিনি জানান, বিএনপি কোনো ধরনের সহিংসতা সমর্থন করে না এবং নির্বাচনী পরিবেশকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা আরও জানান, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল আচরণের অনুরোধ জানানো হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর