প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৬, ১৪:১৩
যুক্তরাজ্য সরকার বাংলাদেশে তার নাগরিকদের ভ্রমণ সীমিত ও সাবধানতার সঙ্গে করার পরামর্শ দিয়েছে। ব্রিটিশ ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (FCDO) এই নোটিশে বলেছে, বাংলাদেশে নির্বাচনের সময় রাজনৈতিক সহিংসতা এবং উগ্রবাদী হামলার ঝুঁকি রয়েছে।
FCDO বাংলাদেশে নির্বাচনের দিন—১২ ফেব্রুয়ারি—এবং নির্বাচনী প্রচারণার সময় রাজনৈতিক সমাবেশ ও ভোটকেন্দ্র লক্ষ্য করে সম্ভাব্য হামলা বিষয়ে সতর্ক করেছে। তারা নাগরিকদের জানিয়েছে যে, পার্বত্য চট্টগ্রামের তিন জেলা ও অন্যান্য প্রত্যন্ত অঞ্চলে শুধুমাত্র অত্যাবশ্যকীয় ভ্রমণই করা উচিত।
নোটিশে আরও বলা হয়েছে, স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ না করলে বিপদ হতে পারে এবং ভ্রমণ বীমা বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। এই সতর্কতা ভোট ও নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য ঝুঁকিকে হ্রাস করার উদ্দেশ্যে জারি করা হয়েছে।
মন্তব্য করুন: