শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

শেখ সাদীকে উদ্ধৃত করলেন মির্জা আব্বাস

‘বেয়াদবের কপাল সব সময়ই খারাপ হয়, আদব-কায়দা থাকলে কপাল ভালো থাকে’

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৮ জানুয়ারী ২০২৬, ১৪:৫৭

ঢাকা–৮ আসনের বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি প্রতিপক্ষের সঙ্গে কোনো বিবাদে যাবে না। তিনি বলেন, বিজয় দ্বারপ্রান্তে রয়েছে এবং কোনো উসকানিমূলক কথা বা কর্মকাণ্ডে জড়িয়ে সেই বিজয় নষ্ট করা যাবে না। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলের ব্রাদার্স ক্লাব মাঠে এক গণজমায়েতে তিনি এসব কথা বলেন।

গণজমায়েতে নেতাকর্মীদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, কিছু পক্ষ অসাধু উদ্দেশ্যে দেশকে দুর্বল করে রাখতে চায়। তবে আসন্ন ১২ ফেব্রুয়ারির ভোটের মাধ্যমে জনগণ এর জবাব দেবে বলে তিনি মন্তব্য করেন। তার ভাষায়, বিএনপির সামনে কোনো দল টিকে থাকতে পারবে না—এ বাস্তবতা মেনে নেওয়ার সময় এসেছে।

তিনি বলেন, বিএনপির কর্মীরা অশৃঙ্খল নয় এবং দলটি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে। নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে কালিমালিপ্ত করতে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। মির্জা আব্বাসের দাবি, যাদের নির্বাচনী অভিজ্ঞতা নেই, তারাই বিএনপিকে হেয় করার চেষ্টা করছে।

নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তবে তা হতে হবে উৎসবমুখর। উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে সবাইকে সংযম বজায় রাখার আহ্বান জানান তিনি।

সমাবেশে বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, কিছু তরুণের আচরণে শালীনতার অভাব দেখা যাচ্ছে। এ ধরনের আচরণ রাজনীতির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

মির্জা আব্বাস বলেন, ‘আমি শেখ সাদীর কবিতার একটা লাইন বলতে চাই, বে আদব—বে নসিব; বা আদব—বা নসিব। অর্থাৎ, বেয়াদবের কপাল সব সময়ই খারাপ হয়, আদব-কায়দা থাকলে কপাল ভালো থাকে।’

 তিনি বলেন, ‘এমন কোনো অন্যায়, কেউ যদি কোনো নিরপরাধ কারও ওপর হাত তোলে, সেটা হবে আমার গায়ে হাত তোলা। এমন অপরাধ দেখলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর