প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৬, ১৮:০৬
বাগেরহাটে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে হুমকি দেওয়ার ঘটনায় তদন্তে সীমাবদ্ধতার কথা স্বীকার করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
তিনি জানান, হুমকির ফোনগুলো এসেছে অটো জেনারেটেড নম্বর থেকে, যার ফলে অভিযুক্তদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না।
মঙ্গলবার সচিবালয়ে সরকারি বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা এ বিষয়ে অবগত আছি এবং সতর্ক রয়েছি। তবে প্রযুক্তিগত কারণে অনেক অটো জেনারেটেড নম্বর শনাক্ত করা যায় না।”
এ সময় তিনি স্পষ্ট করেন, নির্বাচনকে সামনে রেখে রোহিঙ্গা ইস্যুতে বাড়তি কোনো নিরাপত্তা উদ্বেগ নেই। বর্তমানে কার্ড স্ক্যানিংসহ প্রয়োজনীয় ব্যবস্থাপনা চালু রয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন: