শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান তারেক রহমানের

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৬, ১৭:২০

গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার ময়মনসিংহে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় তিনি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা ভোটের অধিকার প্রয়োগ করবেন। এই অধিকার নিশ্চিত করতেই আমাদের এই লড়াই।” তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জনগণের মতামত উপেক্ষা করে রাষ্ট্র পরিচালিত হয়েছে। এর ফলে সাধারণ মানুষের সমস্যা বাড়লেও সমাধান হয়নি। জনসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সকাল সকাল ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। তারা বলেন, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের রূপরেখা জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং ময়মনসিংহবাসী পরিবর্তনের জন্য প্রস্তুত।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর