শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

নির্বাচন হবে সুন্দর ও গ্রহণযোগ্য—ভোটারদের আশ্বস্ত করলেন নির্বাচন কমিশনার

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৬, ১৬:৫৮

ভোটারদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, আগামী নির্বাচন দেশের ইতিহাসে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে বিবেচিত হবে বলে কমিশনের দৃঢ় বিশ্বাস।

তিনি জানান, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আসা অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হচ্ছে। কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের কাছে কোনো তথ্য নেই বলেও স্পষ্ট করেন তিনি।

ভোটারদের উদ্দেশে কমিশনার বলেন, নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য নির্বাচন কমিশন সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করছে।

নির্বাচনের ফলাফলও কাঙ্ক্ষিত সময়ের মধ্যেই ঘোষণা করা হবে বলে জানান তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর