প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৬, ১৬:২৮
বলিউডে এমন খুব কম জুটি আছে, যাদের একসঙ্গে কাজের ইতিহাস দীর্ঘ হলেও একটি নির্দিষ্ট ঘরানা এতদিন অধরা থেকেছে। অজয় দেবগন ও সঞ্জয় দত্ত সেই বিরল উদাহরণ। ‘মেহবুবা’, ‘অল দ্য বেস্ট’, ‘রাস্ক্যালস’ কিংবা ‘সন অব সর্দার’—সব ছবিতেই তাঁরা হাজির হয়েছেন, কিন্তু কখনোই অ্যাকশন দৃশ্যে মুখোমুখি হননি।
এই বাস্তবতাকেই এবার বদলাতে চলেছে লাভ রঞ্জনের নতুন ছবি। পরিচালক নিজেই জানিয়েছেন, দুই তারকার দীর্ঘ ক্যারিয়ারে এমন সুযোগ আগে না আসা সত্যিই বিস্ময়কর। তাই এই ছবিটিকে তিনি দেখছেন একটি বিশেষ মুহূর্ত হিসেবে।
অজয় ও সঞ্জয়—দুজনই আলাদাভাবে বলিউডের অ্যাকশন ঘরানার নির্ভরযোগ্য নাম। একজনের স্টাইল সংযত ও বাস্তবধর্মী, অন্যজনের উপস্থিতি রাফ ও ইন্টেন্স। এই দুই বিপরীত অ্যাকশন ভাষার সংঘর্ষই ছবিটির সবচেয়ে বড় ইউএসপি বলে মনে করছেন বিশ্লেষকেরা।
মন্তব্য করুন: