শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

জাপান সাগরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৬, ১৬:০৮

জাপান সাগরের দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) টোকিও এই খবর জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ আরো বলেছেন, তারা সিউলের পূর্ব সাগরের দিকে একটি ‘প্রক্ষেপণ" শনাক্ত করেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জাপানের উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, তারা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সনাক্ত করেছে এবং দুটি ইতিমধ্যেই বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে জাপানি সংবাদ সংস্থা জিজি প্রেস জানিয়েছে, দুটি ক্ষেপণাস্ত্র দেশটির এক্সক্লুসিভ ইকোনমিক জোনের বাইরে পড়েছে।
বিশ্লেষকরা বলছেন, এই অভিযানের লক্ষ্য হল নির্ভুল আঘাত হানার ক্ষমতা উন্নত করা, মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে চ্যালেঞ্জ জানানো এবং রাশিয়ায় অস্ত্র রপ্তানি করার আগে অস্ত্র পরীক্ষা করা।

পিয়ংইয়ং আগামী কয়েক সপ্তাহের মধ্যে তার ক্ষমতাসীন দলের একটি ঐতিহাসিক কংগ্রেসও আয়োজন করতে চলেছে, গত পাঁচ বছরের মধ্যে এটিই প্রথম। সেই সম্মেলনের আগে নেতা কিম জং উন দেশের ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াতে এবং আধুনিকীকরণের নির্দেশ দিয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর