শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

৯ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৬, ১৩:১৩

কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় চট্টগ্রামগামী ‘ঢাকা মেইল’ ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে এই রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে।

কালবেলাকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ভৈরব স্টেশন মাস্টার আবু ইউসুফ।

তিনি বলেন, আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন (রিলিফ ট্রেন) আসার পর বগি লাইন থেকে উদ্ধার করা হয়। দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে ট্রেন চলাচল শুরু হয়েছে।  এর আগে, মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় চট্টগ্রামগামী ‘ঢাকা মেইল’ ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এর ফলে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

রেলওয়ে সূত্র জানায়, রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রামগামী ‘ঢাকা মেইল’ ট্রেনটি ভৈরব স্টেশনের ১ নম্বর লাইন থেকে ২ নম্বর লাইনে ক্রসিং করার সময় আউটার এলাকায় একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে রেললাইনটি সম্পূর্ণ ব্লক হয়ে পড়লে ওই রুট দিয়ে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সকাল ৭টার দিকে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন (রিলিফ ট্রেন) ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

এদিকে এই দুর্ঘটনার ফলে আন্তঃনগর কক্সবাজার এক্সপ্রেস, এগারসিন্দুর এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে আটকা পড়ে। এছাড়া কিশোরগঞ্জগামী এগারসিন্দুর, সিলেটগামী পারাবত এক্সপ্রেস, ঢাকাগামী চট্টগ্রাম মেইল ও তূর্ণা নিশীথা এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন আশপাশের বিভিন্ন স্টেশনে আটকে থাকে। এতে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগের শিকার হন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর