শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

সারজিস আলম

শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের সিদ্ধান্ত নেবে ওইদিন এখন আর নেই

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৬, ১৮:১৯

স্থানীয় বাসিন্দা ও সনাতনীদের বিএনপি হুমকি দিচ্ছে জানিয়ে সারজিস বলেন, তারা বলছেন বিএনপিকে ভোট না দিলে নির্বাচনের পর দেখে নিবে। নির্বাচনের পর ব্যবসায়ীদের দোকান খুলতে দেবে না। হুমকি দিয়ে এরইমধ্যে বিএনপি স্বৈরাচারী চরিত্র প্রকাশ করতে শুরু করেছে

পঞ্চগড়-১ আসনে ১০ দলীয় জোট প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের সিদ্ধান্ত নেবে ওই দিন এখন আর নেই। কিংবা বাইরের কোনো দেশ, কোনো এজেন্সি বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করতে পারবে না। তরুণ প্রজন্ম বিপ্লবী প্রজন্ম এখনো ঘুমায় নাই, তারা জেগে আছে। প্রয়োজন হলেই তারা মাঠে নামবে।

সোমবার (২৬ জানুয়ারি) পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা সোনারবাংলা পার্কে নির্বাচনী পথসভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় সারজিস আলম বলেন, আমরা প্রশাসনকে সহযোগিতা করতে চাই, প্রতিদ্বন্দ্বী দলের সঙ্গে ভাল সম্পর্ক রাখতে চাই। একটা সুন্দর নিরপেক্ষ নির্বাচন চাই।

তবে স্থানীয় বাসিন্দা ও সনাতনীদের বিএনপি হুমকি দিচ্ছে জানিয়ে সারজিস বলেন, তারা বলছেন বিএনপিকে ভোট না দিলে নির্বাচনের পর দেখে নিবে। নির্বাচনের পর ব্যবসায়ীদের দোকান খুলতে দেবে না। হুমকি দিয়ে এরইমধ্যে বিএনপি স্বৈরাচারী চরিত্র প্রকাশ করতে শুরু করেছে।

এ পথসভায় সারজিস আলমের সঙ্গে পৌর জামাতের সেক্রেটারি নাসিরউদ্দিন, ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি, এনসিপি নেতা নয়ন তানবিরুল বারিসহ এনসিপি ও জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর