শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

দালাল ধরে দিলেই পুরস্কারের ঘোষণা করলেন কোম্পানীগঞ্জ সহকারী কমিশনার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৬, ১৬:৫২

ভুমি অফিসকে দালাল মুক্ত ঘোষণা দিয়ে বিশেষ বিজ্ঞপ্তি লাগিয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম। বিজ্ঞপ্তিতে বলাহয় সেবা পেতে দালাল ছাড়াই সরাসরি হাজির হওয়া বাধ্যতামূলক।

সোমবার (২৬ জানুয়ারী) সকালে সরজমিনে গিয়ে দেখা মিলে বিজ্ঞপ্তির বাস্তব প্রমাণ। জায়গা জমি পরিমাপের হিসেব না বুঝেও হাজির হতে হচ্ছে সেবা প্রত্যাশি নিজেকে। কোনো প্রকার মাধ্যম বা দালাল ছাড়াই সমাধান হচ্ছে মিসকেইস, নামজারীসহ যাবতিয় সমস্যার সমাধান।

অতিতের সকল রেকর্ড ভেঙ্গে কোম্পানীগঞ্জে সর্বোচ্চ সেবার বাস্তবতা তৈরি করেছেন ৩৮ তম বিসিএস ক্যাডারের প্রশাসনিক কর্মকর্তা সহকারি কমিশনার রুবাইয়া বিনতে কাশেম।

জানা যায়, গত বছরের ১৮ সেপ্টেম্বর কোম্পানীগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন রুবাইয়া বিনতে কাশেম। সেই থেকে ধারাবাহিক নিষেধাজ্ঞার পর সকল ষড়যন্ত্র কে উপেক্ষা করে অবশেষে ভূমি অফিস কে দালাল মুক্ত ঘোষণা করেন তিনি।

এছাড়াও উপজেলার বিভিন্ন হাসপাতাল, ফার্মেসী, খাবার হোটেল, মাটি ও বালু উত্তোলনসহ মানুষের প্রয়োজনীয় জীবনযাত্রায় অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে রেকর্ড পরিমানে অভিযান, জেল-জরিমানাসহ জনসচেতনতায় সুনাম কুড়িয়েছেন তিনি। গত ৪ মাসে প্রায় ৫৫টি মোবাইল কোর্টসহ জেল-জরিমানা ও অর্থদন্ড প্রদান করেন তিনি, যা ইতিপূর্বে কোম্পানীগঞ্জের জন্য প্রথম রেকর্ড।

জানতে চাইলে ভূমি অফিসে নামজারির দায়িত্বে থাকা নাজিম উদ্দিন বলেন, ভূমি অফিসে এখন আর আগের মত দালালের খপ্পরে পড়ে হয়রানি হতে হচ্ছেনা সেবা প্রত্যাশিদের। নামজারীসহ গুরুত্বপূর্ণ ফাইল অল্প সময়েই সম্পন্ন করে দালাল ও প্রতারক মুক্ত ঘোষণা করা হয়েছে আমাদের অফিস কে। সব ধরনের ভূমি সেবার মান বৃদ্ধির পাশাপাশি অপ্রয়োজনীয় ভিড় বা দালালের আনাগোনা এখন আর দেখা যায় না অফিস প্রাঙ্গণে। নেই কোন বস্তাবন্দি ফাইল। নেই কোন অনিয়ম ও দুর্নীতি।

বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কাছে সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম একজন সৎ, দক্ষ ও কর্মনিষ্ঠ অফিসার হিসেবে পরিচিতি লাভ করেন। মাত্র চার মাসে অফিসের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডসহ উপজেলা প্রশাসনের একজন সাহসী নারী অফিসার হিসেবে সুনাম কুড়িয়েছেন তিনি। প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে ভূমি রেকর্ড ব্যবস্থাপনা ও নামজারিসহ অন্যান্য সেবা এখন খুব সহজেই পেয়ে যাচ্ছেন সেবা প্রত্যাশিরা। সর্বোচ্চ ২৮ দিনের মধ্যেই অবৈধ লেনদেন ছাড়াই সমাধান হচ্ছে নামজারির আবেদন। খাল ও সরকারি সম্পত্তি দখলের বিরুদ্ধে করেছেন একাধিক অভিযান। মাটি ও বালু খেকোদের বিরুদ্ধে করছেন প্রতিনিয়ত আপোষহীন মোবাইল কোর্ট। যেখানেই অভিযোগ দিনে রাতে ছুটে যাচ্ছেন তিনি। সপ্তাহে একদিন মিসকেইস শুনানির কথা থাকলেও প্রায় প্রতিদিনি শুনানি হচ্ছে মিসকেইস।

জানতে চাইলে সহকারী কমিশনার রুবাইয়া বিনতে কাশেম বলেন, সরকারি নিয়ম অনুযায়ী সেবা প্রত্যাশিরা অনলাইনে আবেদন করে নির্দিষ্ট দেয়া তারিখে এসে সমাধান নিয়ে যাচ্ছেন, এতে সরকারের দেয়া নির্দিষ্ট ফি ছাড়া কোনো প্রকার লেন-দেন আগে হলেও গত ৪ মাস ধরে হয়না। অবৈধ লেন-দেন বঞ্চিতরা ঐক্যবদ্ধ হয়ে আমার বিরুদ্ধে মিথ্যে তথ্য রটাচ্ছে যা কাপুরুষের কাজ। তবে এতে বিন্দুমাত্রও নৈতিকতায় অবহেলা করার কোনো সুযোগ নেই। এসময় উপজেলার সকল সেবা প্রত্যাশিদের কোনো মাধ্যম ছাড়াই সরাসরি সেবা নিতে ভুমি অফিসে আমন্ত্রণ জানান রুবাইয়া বিনতে কাশেম।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর