শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

অপু বিশ্বাস

যতবারই হোঁচট খেয়েছ, ততবারই ঘুরে দাঁড়িয়েছ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৬, ১৪:৫০

কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে বরাবরই সরব চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন সাজে বেশ কিছু স্থিরচিত্র প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন তিনি।

গ্ল্যামারাস লুকে ধরা দেওয়া এসব ছবিতে অপুকে দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা। ছবি প্রকাশের পরপরই পোস্টটি ভরে ওঠে নানা প্রতিক্রিয়ায়।

কেউ লিখেছেন, ‘আমি তো দেখে ফিদা, এককথায় অসাধারণ’। তবে শুধু ছবিই নয়, ভক্তদের নজর কেড়েছে অপু বিশ্বাসের দেওয়া ক্যাপশনটিও। এই অভিনেত্রী লিখেছেন, ‘নিজেকে নিয়ে গর্বিত হও, কারণ যতবারই তুমি হোঁচট খেয়েছ, ততবারই ঘুরে দাঁড়িয়েছ।’

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে ২৩ হাজারের বেশি রিঅ্যাকশন এবং দেড় হাজারেরও বেশি মন্তব্য জমা পড়ে।

কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন অপু বিশ্বাস। সামনে তাকে কামরুল হাসান ফুয়াদ পরিচালিত ‘দুর্বার’ সিনেমায় সজলের বিপরীতে এবং বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ ছবিতে আদর আজাদের বিপরীতে দেখা যাবে তাকে।

অপু বিশ্বাসকে সবশেষ বড় পর্দায় দেখা গেছে ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ছায়াবৃক্ষ’ সিনেমায়, যেখানে তাঁর সহশিল্পী ছিলেন চিত্রনায়ক নিরব।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর