শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

অভিষেক ঝড়ে বিধ্বস্ত নিউজিল্যান্ড

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৬, ১৪:২৮

অভিষেক শর্মার ১৪ বলে ফিফটি ও অপরাজিত ৬৮ রানের তাণ্ডবে মাত্র ১০ ওভারেই নিউজিল্যান্ডকে হারায় ভারত। বুমরাহর ৩ উইকেটের সহায়তায় ৮ উইকেটের জয়ে ৩–০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে স্বাগতিকরা।

অভিষেক শর্মা ঝড়ে এবার বিধ্বস্ত নিউজিল্যান্ড। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে পাত্তাই পায়নি সফরকারীরা। ২০ ওভারের ম্যাচ ১০ ওভারেই জিতেছে ভারত। পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের হার ৮ উইকেটে।

সোমবার আগে ব্যাট করে ৯ উইকেটে ১৫৩ রান করে কিউইরা। যা হেসেখেলেই পেরিয়ে যায় স্বাগতিকেরা। রান তাড়ায় তাণ্ডব চালান অভিষেক শর্মা। যদিও শুরুতেই বিদায় নেন আরেক ওপেনার সাঞ্জু স্যামসন (১)। তবে ঈশান কিষাণকে নয়ে আগ্রাসী মেজাজে খেলতে থাকেন অভিষেক।

১৩ বলে ২৮ রানের ক্যামিও ইনিংস খেলে দলের ৫৩ রানের মাথাতে বিদায় নেন ঈশান। তবে অভিষেক শর্মা থামেননি, মাত্র ১৪ বলে তুলে নেন ফিফটি। যা ভারতীয়দের মাঝে দ্বিতীয় দ্রুততম।

শেষ পর্যন্ত ২০ বলে ৬৮ রান করে অপরাজিত ছিলেন অভিষেক। অন্যদিকে, ২৬ বলে ৫৭ রান করে অপরাজিত ছিলেন সূর্যকুমার। মাত্র ১০ ওভারেই ম্যাচ জিতে নেয় ভারত।

এর আগে টসে হেরে ব্যাট কররে নেমে প্রথম ওভারেই ফেরেন ডেভন কনওয়ে (১)। তিনে নামা রাচিন রবীন্দ্রও (৪) সুবিধা করতে পারেননি। টিম সেইফার্ট বেশিক্ষণ টেকেননি (১২।

এরপর গ্লেন ফিলিপস ও মার্ক চ্যাপম্যান ৪১ বলে ৫২ রানের জুটি বাঁধেন। ২৩ বলে ৩২ রান করা চ্যাপম্যান থেমেছেন দলীয় ৮৬ রানে। ৪০ বলে ৪৮ রান করে আউট হন ফিলিপস। মাঝে ড্যারিল মিচেল (১২)ফেরেন।

শেষ দিকে দলকে দেড় শ’ পর্যন্ত পৌঁছান মিচেল স্যান্টনার। ১৭ বলে ২৭ রানের ক্যামিও খেলেন তিনি। ভারতের হয়ে ১৭ রান খরচায় ৩ উইকেট নেন জাসপ্রীত বুমরাহ।

এই জয়ে ৫ ম্যাচ সিরিজের দুই ম্যাচ হাতে রেখেই ৩-০ তে সিরিজ জিতল ভারত।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর