শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে ডাক পেয়ে যা বলল স্কটল্যান্ড

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৫ জানুয়ারী ২০২৬, ১৬:২৩

নিরাপত্তা ইস্যু দেখিয়ে বাংলাদেশ টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোয় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড। শনিবার (২৪ জানুয়ারি) এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির মূল্যায়নে ভারতে কোনো নির্দিষ্ট বা বিশ্বাসযোগ্য নিরাপত্তা ঝুঁকি পাওয়া না গেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের সিদ্ধান্তে অনড় থাকায় শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়েই টুর্নামেন্টের চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়।

বিশ্ব র‍্যাংকিংয়ে ১৪ নম্বরে থাকা স্কটল্যান্ড, ৯ নম্বরে থাকা বাংলাদেশের পরিবর্তে সুযোগ পায়। সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আইসিসি ২৪ ঘণ্টার সময় দিলেও নির্ধারিত সময়ের মধ্যে বিসিবি অবস্থান বদল না করায় স্কটল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়। ভেন্যু পরিবর্তনের আবেদন আইসিসি বোর্ডের ভোটে নাকচ হয় এবং বিরোধ নিষ্পত্তি কমিটিও বাংলাদেশের আবেদন গ্রহণ করেনি।

পুরো প্রক্রিয়াজুড়ে স্কটল্যান্ডকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছিল। চূড়ান্ত সিদ্ধান্তের পর তাদের গ্রুপ ‘সি’-তে যুক্ত করা হয়, যেখানে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও নেপাল।

ঘোষণার পরপরই ক্রিকেট স্কটল্যান্ড সামাজিক যোগাযোগমাধ্যমে অনুশীলনের ছবি প্রকাশ করে ‘Always ready’ ক্যাপশন দেয়। সংস্থাটির প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড জানান, আইসিসির কাছ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা আমন্ত্রণ গ্রহণ করেছেন। চেয়ারম্যান উইলফ ওয়ালশ বলেন, আইসিসি চেয়ারম্যান জয় শাহ সরাসরি বিষয়টি নিশ্চিত করেন।

লিন্ডব্লেড বলেন, এই আমন্ত্রণ স্কটল্যান্ডের খেলোয়াড়দের জন্য আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রমাণের বড় সুযোগ, যদিও পরিস্থিতিটি ছিল জটিল ও ব্যতিক্রমী। তিনি আরও জানান, দল আগেই বিভিন্ন সফরের প্রস্তুতির অংশ হিসেবে অনুশীলনে ছিল। এখন তারা দ্রুত ভারতে গিয়ে স্থানীয় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার পরিকল্পনা করছে এবং শিগগিরই স্কোয়াডসহ অন্যান্য আপডেট জানানো হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর