প্রকাশিত:
২২ জানুয়ারী ২০২৬, ১৮:২৩
ঢাকায় আলোচিত ওসমান হাদি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া রুবেল আহমেদকে ছয় দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তারের পর তাঁকে আদালতে তোলা হলে এই আদেশ দেওয়া হয়।
তদন্ত কর্মকর্তারা আদালতকে জানান, ঘটনার আগে ও পরে রুবেলের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে সন্দেহ করা হচ্ছে। বিশেষ করে ঘটনার পূর্বপরিকল্পনা এবং আসামিদের আত্মগোপনে সহায়তার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
রুবেল আদালতে নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তাঁর পরিবার গ্রেপ্তারের বিষয়টি জানে না। পরে বিচারক পুলিশকে বিষয়টি পরিবারকে জানাতে নির্দেশ দেন।
মন্তব্য করুন: