শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

চিকিৎসার অজুহাতে থাইল্যান্ড যাওয়ার আবেদন নাকচ, আদালতে আটকালেন সাবেক এপিএস মোয়াজ্জেম

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৬, ১৮:৩৪

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের বিদেশে চিকিৎসার আবেদন নামঞ্জুর করেছেন আদালত। উন্নত চিকিৎসার কথা বলে থাইল্যান্ড যাওয়ার অনুমতি চাইলেও আদালত তা গ্রহণ করেননি।

মঙ্গলবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। শুনানিতে মোয়াজ্জেম হোসেনের পক্ষ থেকে জানানো হয়, তিনি ষড়যন্ত্রের শিকার এবং রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত নন। একই সঙ্গে গুরুতর শারীরিক অসুস্থতার কথা তুলে ধরে বিদেশে চিকিৎসার প্রয়োজনীয়তার কথা বলা হয়।

তবে আদালত তার বিরুদ্ধে চলমান দুর্নীতির অনুসন্ধান ও আইনি প্রক্রিয়াকে প্রাধান্য দিয়ে আবেদনটি প্রত্যাখ্যান করেন। আদালত সূত্রে জানা গেছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার দেশত্যাগের অনুমতি দেওয়া হবে না।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর