শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

প্রেসসচিব

নির্বাচন হবে নির্ধারিত সময়ে, বিভ্রান্তি ছড়ানো অভিযোগে সতর্কতা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৬, ১৮:২১

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, যারা নির্বাচন নিয়ে সন্দেহ প্রকাশ করছেন, তাদের ইতিহাস সরকার জানে। তিনি বলেন, “যারা ভোট নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের কর্মকাণ্ড গত ১৫ বছরে পর্যবেক্ষণ করেছি।”

তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতা সবার আছে, কিন্তু নির্বাচন হবে—এটাই সরকারের দৃঢ় অবস্থান। অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের জন্য প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভায় ইতোমধ্যেই সকল প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।

শফিকুল আলম বলেন, নির্বাচন স্থগিত বা বাতিলের দাবির কোনো যৌক্তিক কারণ নেই। এরকম বক্তব্যকে গণতন্ত্রবিরোধী প্রচারণা হিসেবে দেখা হবে। প্রশাসনিক ও আইন-শৃঙ্খলাসংক্রান্ত সব ব্যবস্থা সম্পূর্ণ প্রস্তুত, এবং নির্ধারিত দিনেই নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হবে বলে বিশ্বাস প্রকাশ করেন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর