প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৬, ১৪:৩৬
দক্ষিণী সুপারস্টার বিজয় দেবরকোণ্ডা ও রাশমিকা মান্দানা বাস্তব জীবনেও পর্দার মতো দর্শকের মন জয় করেছেন। ২০২৫ সালের অক্টোবরের গোপন বাগদানের খবর ছড়িয়ে পড়ার পর থেকে তাদের বিয়ের গুঞ্জন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রাশমিকা বিয়ের বিষয়ে মুখ খুলে জানিয়েছেন, “এই গুঞ্জন তো চার বছর ধরেই চলছে। মানুষ বারবার একই প্রশ্ন করছে। আমি তখনই বিষয়টি নিয়ে কথা বলব, যখন সত্যি কথা বলার মতো সময় আসবে।”
ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, সব ঠিক থাকলে ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের একটি রাজপ্রাসাদে অনুষ্ঠান হতে পারে। তবে রাশমিকা স্পষ্ট জানিয়েছেন, এখনই তিনি বিয়ে নিশ্চিত বা অস্বীকার করতে চান না। বাগদানের সময় আঙুলে দেখা আংটির বিষয়েও তিনি কোনো মন্তব্য করেননি। অনুরাগীদের অপেক্ষা এখন সত্যিকারের সুখবরের জন্য।
মন্তব্য করুন: