শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১১ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

এনবিআর চালু করল আমদানির আয়কর স্বয়ংক্রিয় ক্রেডিট সুবিধা, রিটার্ন দাখিল হয়ে সহজ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৬, ১৪:৩০

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এখন থেকে আমদানি পর্যায়ে পরিশোধিত আয়কর স্বয়ংক্রিয়ভাবে করদাতার ই-রিটার্নে ক্রেডিট দেয়ার ব্যবস্থা চালু করেছে। এর ফলে আমদানিকারকদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং রিটার্ন দাখিল আরও সহজ হবে।

এনবিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ই-রিটার্ন সিস্টেমের সাথে অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের কার্যকর সংযোগ সম্পন্ন করে এই প্রক্রিয়া কার্যকর করা হয়েছে। করদাতা যখন ই-রিটার্নে ব্যবসায়িক আয় তথ্য এন্ট্রি করবেন, তখন প্রতিটি বিল অব এন্ট্রির বিপরিতে পূর্বে পরিশোধিত আয়কর স্বয়ংক্রিয়ভাবে দেখা যাবে এবং মোট প্রদেয় আয়কর থেকে বাদ দেওয়া হবে।

২০২৫-২৬ কর বছরের জন্য ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে ইতোমধ্যে ৪৬ লাখের বেশি করদাতা রেজিস্ট্রেশন করেছেন এবং প্রায় ৩৩ লাখ করদাতা রিটার্ন দাখিল করেছেন। প্রবাসী করদাতাদের জন্যও অনলাইনে রিটার্ন দাখিল সম্ভব হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড সব ব্যক্তি করদাতাকে অনুরোধ করেছে, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত অনলাইনে ই-রিটার্ন দাখিল সম্পন্ন করতে। কোন প্রকার কাগজপত্র বা দলিল আপলোড করার প্রয়োজন নেই, ফলে ঘরে বসেই আয়কর পরিশোধ ও রিটার্ন দাখিল করা সম্ভব হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর