শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ভোরের আগুনে ছারখার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প, পুড়ে গেল ৪৪৮ ঘর ও একাধিক স্কুল-মসজিদ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৬, ১৪:০৯

কক্সবাজারের উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই বিপর্যয় নেমে এসেছে। আগুনে পুড়ে গেছে ৪৪৮টি বসতঘরসহ দুটি মসজিদ, ১০টি স্কুল ও একটি মাদরাসা। এতে কয়েক হাজার রোহিঙ্গা হঠাৎ করে আশ্রয়হীন হয়ে পড়েছেন।

মঙ্গলবার ভোরে ক্যাম্পের একটি ব্লকে আগুনের সূত্রপাত হয়। ঘনবসতিপূর্ণ এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পে। ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের যৌথ চেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার সময় অসাবধানতা থেকেই আগুনের সূত্রপাত। তবে দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি সহায়তা কার্যক্রম শুরু করা হয়েছে। সাম্প্রতিক সময়ে একের পর এক অগ্নিকাণ্ডে রোহিঙ্গা ক্যাম্পগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর