শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ইভ্যালি কাণ্ডে ফের কারাগারের পথে রাসেল-শামীমা, একসঙ্গে কার্যকর হলো শতাধিক পরোয়ানা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৬, ১৩:৪৩

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির শীর্ষ দুই কর্তা মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিনকে আবারও গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, রাজধানী ও আশপাশের একাধিক থানায় দায়ের করা মামলায় তাঁদের বিরুদ্ধে বিপুলসংখ্যক গ্রেপ্তারি পরোয়ানা ঝুলছিল। শুধু একটি থানাতেই রয়েছে শতাধিক পরোয়ানা। এসব মামলার পরিপ্রেক্ষিতেই নতুন করে গ্রেপ্তার করা হয় তাঁদের।

এর আগে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে পর্যায়ক্রমে জামিনে মুক্তি পান তাঁরা। তবে নতুন মামলাগুলোর কারণে আবারও আইনি জটিলতায় পড়েছেন এই আলোচিত দম্পতি।

ইভ্যালিকে ঘিরে কয়েক বছর ধরে চলা বিতর্ক, গ্রাহকদের অর্থ আটকে যাওয়া এবং একাধিক মামলার কারণে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর