শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

পাগলবেশে রাস্তায় ঘুরছেন জনপ্রিয় অভিনেত্রী! চিনতে পারছেন কে?

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২৬, ১৬:৫৭

প্রথম নজরে দেখলে যে কাউকেই ভুল হবে। উস্কোখুস্কো চুল, পরনে নোংরা পোশাক, মুখে অদ্ভুত কালচে মেকআপ রাস্তায় দাঁড়িয়ে থাকা এই নারীকে দেখে অনেকেই মানসিক ভারসাম্যহীন ভেবে পাশ কাটিয়ে যাবেন। কিন্তু ভিডিওটি একটু ভালো করে দেখলেই চমক। কারণ, এই ‘ভবঘুরে নারী’র চরিত্রে যিনি ধরা দিয়েছেন, তিনি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে শুরু হয় আলোচনা। ভিডিওতে হঠাৎ করেই হাজির হন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। সেখানেই ধীরে ধীরে পরিষ্কার হয় রহস্য এই অচেনা, অদ্ভুত লুকের নারী আসলে কেয়া পায়েলই।

অভিনয়ে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও কেয়া পায়েল যে চরিত্রে চরিত্রে নিজেকে ভেঙে নতুনভাবে গড়ে তুলতে পারেন, সেটিই আবারও প্রমাণ করলেন তিনি। ভবঘুরে বা মানসিক ভারসাম্যহীন এক নারীর চরিত্রে তার এই রূপান্তর ইতোমধ্যেই নেটিজেনদের নজর কেড়েছে।
ভিডিওতে দেখা যায়, কেয়া পায়েল উচ্চস্বরে অভিযোগ করছেন কেউ নাকি তাকে বল ছুড়ে মেরেছে, তিনি বিচার চান। এমন সময় মোটরসাইকেল নিয়ে সেখানে পৌঁছান জোভান। তাকে দেখেই কেয়া হঠাৎ তেড়ে যান এবং অস্বাভাবিক আচরণ শুরু করেন। ভিডিওটি শেয়ার করে মজার ছলে জোভান লেখেন, ‘ছেমরি পাগল নাকি?? আমারে কয় খাইয়া লাইবো!’

ভিডিও প্রকাশের পরপরই দর্শক ও ভক্তদের মধ্যে শুরু হয় আলোচনা-সমালোচনা। অনেকেই মন্তব্য করেছেন, প্রথম দেখায় কেয়া পায়েলকে চিনতেই পারেননি। কেউ লিখেছেন, ‘বাপরে বাপ, কী ভয়ংকর অভিনয়!’ আবার কেউ প্রশংসা করেছেন মেকআপ ও চরিত্রের বাস্তবতায়, ‘একদম পারফেক্ট লুক।’
জানা গেছে, এই ভাইরাল ভিডিওটি মূলত একটি নতুন নাটকের শুটিংয়ের দৃশ্য। যদিও নাটকটির নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। নাটকটিতে কেয়া পায়েলের সহশিল্পী হিসেবে থাকছেন ফারহান আহমেদ জোভান। এর আগেও এই জুটি একাধিক নাটকে একসঙ্গে কাজ করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। সব মিলিয়ে, কেয়া পায়েলের এই ‘পাগলবেশ’ শুধু চমক নয়, বরং তার অভিনয় সাহস ও চরিত্রে ডুবে যাওয়ার ক্ষমতার আরেকটি শক্ত প্রমাণ হিসেবেই দেখছেন দর্শকরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর