শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

জুলাই গণহত্যাকে ‘প্রাণহানি’ অভিহিত করে তুচ্ছ করে দেখানোর চেষ্টা ইসকন ঘনিষ্ঠ নওফেলের

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২৬, ১৪:৫৬

জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর চালানো নজিরবিহীন গণহত্যাকে স্রেফ ‘প্রাণহানি’ বা ‘হতাহত’ বলে অভিহিত করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ও উগ্র হিন্দুত্ববাদী ইসকনের ঘনিষ্ঠ সহচর মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শনিবার (১৭ জানুয়ারি) ভারতের রাজধানী দিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ধৃষ্টতা প্রদর্শন করেন। দেশের ইতিহাসের ভয়াবহতম এই হত্যাকাণ্ডকে অস্বীকার করার এমন প্রচেষ্টায় সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে নিন্দার ঝড়। সাধারণ মানুষ ও নেটিজেনরা একে ‘লজ্জাহীনতার চরম সীমা’ বলে আখ্যা দিয়েছেন।

বিদেশে পলাতক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই নেতা ও সাবেক তথ্যমন্ত্রী ফ্যাসিস্ট হাছান মাহমুদের নেতৃত্বে দিল্লির প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর এটাই ছিল ভারতের মাটিতে গণহত্যাকারী আওয়ামী লীগ নেতাদের প্রথম প্রকাশ্য কোনো কর্মসূচি। সেখানে জুলাই-আগস্টের ছাত্র আন্দোলন দমনে পুলিশের নৃশংসতাকে আড়াল করতে নানা কায়দা-কানুন করা হয়।

সংবাদ সম্মেলনে জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা ও দমনপীড়ণের ঘটনায় আওয়ামী লীগ লজ্জিত বা ক্ষমাপ্রার্থী কিনা, ডিডাব্লিউ জানতে চেয়েছিল নওফেলের কাছে। তিনি দাবি করেন, জাতিসংঘ প্রকাশিত প্রতিবেদনে তথ্যের গরমিল রয়েছে এবং তারা একে ‘গণহত্যা’ বলতে নারাজ। বরং একে সামান্য ‘প্রাণহানি’ হিসেবে লঘু করে দেখানোর চেষ্টা করেন তিনি।

চট্টগ্রামের এই বিতর্কিত নেতার ‘ইসকন’ কানেকশন নিয়ে আগে থেকেই জনমনে ব্যাপক অসন্তোষ ছিল। দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার কারিগর হিসেবে অভিযুক্ত এই নেতা বিদেশের মাটিতে বসে জুলাইয়ের শহীদদের রক্ত নিয়ে ছিনিমিনি খেলায় লিপ্ত হওয়ায় ক্ষুব্ধ সাধারণ ছাত্র-জনতা। নেটিজেনরা বলছেন, ভারতের শিখিয়ে দেওয়া বুলি আওড়াতে গিয়ে নওফেল সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। ইতিহাসের নিকৃষ্টতম গণহত্যায় লজ্জা প্রকাশে অস্বীকৃতি জানিয়ে নিজেদের জনবিচ্ছিন্ন ও নৃশংস রাজনীতির স্বরূপ প্রকাশ করেছেন মাত্র।

ফ্যাসিস্ট নওফেলের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে জনপ্রিয় প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের লিখেছেন, "নিশ্চয়ই আপনার লজ্জা হওয়া উচিত নয়, কারণ নির্লজ্জদের কখনও লজ্জা লাগে না! লেংটার আবার শরম কিসের? তাই না?"

​ফেসবুক ও এক্স-এ (টুইটার) হাজার হাজার ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করে বলছেন, যারা হাজারো প্রাণ কেড়ে নিয়েছে, তারা আজ বিদেশের মাটিতে নিরাপদ আশ্রয়ে থেকে খুনের পক্ষে সাফাই গাইছে। একজন মন্তব্য করেছেন, "আওয়ামী লীগের রক্তে দোষ আছে, এরা কোনোদিনও ভালো হবে না। যদি তাদের সাহস থাকে, তবে দেশে এসে বিচারের মুখোমুখি হোক।"

উল্লেখ্য, জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, গত বছরের জুলাই-আগস্টে অন্তত ১৪০০ মানুষ নিহত হয়েছেন। কিন্তু দিল্লির সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতারা এই সংখ্যাকে ‘ভিত্তিহীন’ দাবি করে উল্টো পুলিশের ওপর হামলার অভিযোগ তোলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক চাপ ও বিচার এড়াতেই বিদেশের মাটিতে বসে এমন নির্জলা মিথ্যাচার করছে ক্ষমতাচ্যুত ভারতীয় সেবাদাস দলটির নেতারা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর