শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বৈধ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৭ জানুয়ারী ২০২৬, ১৭:৫৬

কুমিল্লা-৪ আসনে এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তার প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে করা আপিল আবেদন নামঞ্জুর করেছে কমিশন।

শনিবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে কমিশন হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বহাল রাখার সিদ্ধান্ত দেয়।

আপিল আবেদনে অভিযোগ করা হয়েছিল, হাসনাত আবদুল্লাহ নির্বাচনি ব্যয়ের অংশ হিসেবে যে ৩০ লাখ টাকা ‘ক্রাউড ফান্ডিং’ থেকে পাওয়ার কথা উল্লেখ করেছেন, তা সঠিক নয়। তবে শুনানিতে নির্বাচন কমিশন এই অভিযোগ গ্রহণযোগ্য বলে মনে করেনি।

ফলে হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্র বৈধ হিসেবে বহাল থাকে এবং নির্বাচনে অংশগ্রহণে তার আর কোনো আইনি বাধা রইল না।

অন্যদিকে, একই শুনানিতে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। তার বিরুদ্ধে ঋণখেলাপি সংক্রান্ত যে আপিল আবেদন করা হয়েছিল, তা গ্রহণ করে কমিশন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর