শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

গুম ও ক্রসফায়ার নয়, জনগণের অধিকার নিশ্চিত করতেই গণভোট

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৭ জানুয়ারী ২০২৬, ১৭:২৮

গৃহায়ন ও গণপূর্ত, শিল্প এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জনতার কাফেলা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে, জুলাই সনদের পক্ষে এবং নতুন বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছে।

তিনি জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

শনিবার সকালে কক্সবাজারে গণভোটের কার্যক্রম বিষয়ে আয়োজিত এক জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা আদিলুর রহমান খান।

তিনি বলেন, জুলাইয়ের বীর শহীদদের আত্মত্যাগ এবং জুলাই যোদ্ধাদের সাহসী অবদানের মাধ্যমেই নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। এই পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখতে হলে গণভোটে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।

উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশে আর কাউকে গুম করা যাবে না, ক্রসফায়ার বা আয়নাঘরের মতো ঘটনা চলবে না। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যা হবে বৈষম্য ও ফ্যাসিবাদমুক্ত এবং যেখানে সব জাতিগোষ্ঠীর মানুষ সমান অধিকার ভোগ করবে।

সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গণভোট উপলক্ষে ভোটের গাড়ির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আদিলুর রহমান খান বলেন, সাধারণ মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে বলেই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। যারা জনগণের অধিকার চায় এবং গুম ও ক্রসফায়ারের রাজনীতি প্রত্যাখ্যান করে, তারাই এই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর