শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

পদত্যাগ করেননি নাজমুল, বিপিএলসহ সব ক্রিকেট বন্ধ

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৫ জানুয়ারী ২০২৬, ১৬:১১

ক্রিকেটারদের নিয়ে করা মন্তব্যের জেরে পরিচালক এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিসিবি। এরপরও তার পদত্যাগের দাবিতে অটল ক্রিকেটাররা। যার জেরে মাঠে গড়ায়নি বৃহস্পতিবারের বিপিএলও। সব ধরণের ক্রিকেট বর্জনের ঘোষণায় অটল রয়েছেন ক্রিকেটাররা।

বুধবার সব ধরণের ক্রিকেট বর্জনের ডাক দেয় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। পরের দিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মোহাম্মাদ মিঠুন বললেন, খেলার জন্য তৈরি আছেন ক্রিকেটাররা। তবে সেক্ষেত্রে বিসিবি পরিচালক ইসলামকে পদত্যাগ করতে হবে, এ ছাড়া তাদের সামনে আর কোনো বিকল্প সম্ভাবনা নেই।

ক্রিকেটারদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেলের মধ্যে যদি বোর্ডের পক্ষ থেকে এই শর্ত মেনে নেওয়া হয়, তাহলে সন্ধ্যায়ই তারা ম্যাচ খেলতে নামবেন।

মিঠুন বলেন, ‘মাঠে যাবো একটাই শর্তে, বিসিবি থেকে এসে যদি কমিটমেন্ট করে, ৪৮ ঘণ্টার মধ্যে এই লোক বিসিবিতে থাকবে না। যদি থাকে, তাহলে খেলা বন্ধের দায় ক্রিকেটাররা নেবে না। যদি বিসিবি থেকে অফিশিয়াল ডিক্লেয়ার করে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর