শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

এক যুগ পর সিনেমায় ডলি জহুর

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ জানুয়ারী ২০২৬, ১৬:০২

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর। দীর্ঘদিন পর আবার বড় পর্দায় ফিরছেন তিনি। ২০১১ সালে সিনেমা থেকে দূরে সরে যাওয়ার পর নিয়মিত নাটকে অভিনয় করলেও সিনেমায় বিরতি রেখেছিলেন। এবার তিনি দুটি সিনেমায় কাজ করছেন।

ঢাকা ও গাজীপুরে শুটিং শেষ হয়েছে ইয়ামিন ইলানের ‘ঝামেলা’র। দিয়া প্রডাকশনসের ব্যানারে নির্মিত এ সিনেমার গল্প পারিবারিক এবং সম্পূর্ণ মৌলিক, বিদেশী কোনো সিনেমার অনুকরণ নয় বলে জানিয়েছেন নির্মাতা। ডলি জহুর প্রথমে সিনেমায় অভিনয় করতে রাজি ছিলেন না, তবে গল্প শুনে সম্মতি দিয়েছেন। নির্মাতা আশা করছেন, দর্শকরাও সিনেমার গল্পের সঙ্গে নিজেদের কানেক্ট করতে পারবেন। ‘ঝামেলা’-তে আরো আছেন শ্যামল মাওলা, তানজিকা আমিন, রাশেদ মামুন অপু, কাজী নওশাবা আহমেদ, আবু হুরায়রা তানভীর, সাবেরী আলম, ইকবাল হোসেইন, ফারহানা ইয়াসমিন ইভা, শিশু শিল্পী জান্নাহ ও আদৃতা, নাজনীন শবনম, ইসরাত রহমানসহ আরো অনেকে। শেষ অংশের শুটিং গতকাল শুরু হয় এবং সিনেমাটির মুক্তি এ বছর কোনো এক ঈদে দেয়ার পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে রেদওয়ান রনির ‘দম’-এ ডলি জহুরকে আফরান নিশোর মায়ের চরিত্রে দেখা যাবে। সিনেমার শুটিং পাবনায় শেষ অংশে চলছে। সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি এ সারভাইভাল গল্পে আরো আছেন চঞ্চল চৌধুরী, পূজা চেরি। সিনেমার বড় অংশ গত বছরের শেষ দিকে কাজাখস্তানে দৃশ্যধারণ করা হয়েছে। ‘দম’-এর মুক্তি রোজার ঈদে দেয়ার পরিকল্পনা রয়েছে।

দীর্ঘদিন পর সিনেমায় ফেরা প্রসঙ্গে ডলি জহুর বলেন, ‘সত্যিই সিনেমায় আর ফিরতে চাইনি। এখনো বলি কমার্শিয়াল ফর্মুলা বেজড সিনেমায় অভিনয় করব না। এ দুটি সিনেমার গল্প শুনে, নির্মাতাদের কাছে নির্মাণপ্রক্রিয়া শুনে মনে হয়েছে কাজগুলো করা যায়। তাছাড়া সিনেমা দুটিতে নাটকের শিল্পীরা অভিনয় করছেন। যাদের সঙ্গে আমার নিয়মিত কাজ হচ্ছে, দেখা হচ্ছে। তাই সব মিলিয়ে এ দুই সিনেমায় কাজ করা।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর