শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১১ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

নৌবাহিনীর উদ্যোগে বিশেষ শিশুদের জন্য ‘আশার আলো ঢাকা’র নির্মাণ কাজের উদ্বোধন

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২৬, ১৫:৫৯

বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান ‘আশার আলো ঢাকা’র নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) ঢাকার খিলক্ষেতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা।

এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ নৌবাহিনী ও বিভিন্ন দাতা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা নৌ অঞ্চলের সামরিক ও অসামরিক ব্যক্তিবর্গ, বিএন লেডিস ক্লাব ঢাকা ও নৌ পরিবার কল্যাণ সংঘ ঢাকার চেয়ারম্যানবৃন্দসহ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য নির্মিতব্য প্রতিষ্ঠান ‘আশার আলো ঢাকা’র লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি আরও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান এবং তাদের শিক্ষা, চিকিৎসা ও মানসিক বিকাশে সকলের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি প্রতিষ্ঠানটির প্রচার, প্রসার, উন্নয়ন ও সফলতায় সরকারের পাশাপাশি সমাজের দায়িত্বশীল সকল মহলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন।

‘বিশেষ শিক্ষার অধিকার’ -এই মূলমন্ত্রকে ধারণ করে নির্মিতব্য ‘আশার আলো ঢাকা’তে অটিজম, সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রোমসহ বিভিন্ন ক্যাটাগরির বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও সেবা প্রদান করা হবে। প্রতিষ্ঠানটিতে বিশেষ শিশুদের উপযোগী শ্রেণিকক্ষ, মাল্টিডিসিপ্লিনারি থেরাপি জোন, ইনডোর প্লে এরিয়া, হাইড্রোথেরাপি পুল, আউটডোর সেন্সরি গার্ডেন এবং নিরাপদ চলাচলের জন্য র‍্যাম্প ও লিফট সুবিধা রাখা হবে। স্থাপত্য নকশার প্রতিটি ধাপে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও বিশেষায়িত প্রশিক্ষণ প্রদানে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ‘আশার আলো চট্টগ্রাম’ ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসে দেশের শ্রেষ্ঠ বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে, যা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণে বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্ববোধ ও মানবিক উদ্যোগের গৌরবোজ্জ্বল স্বীকৃতি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর