শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

গৃহকর্মী আয়েশার হাতে ব্যান্ডেজ, গ্রেপ্তার স্বামীর বাড়ি থেকে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১০ ডিসেম্বর ২০২৫, ১৪:১৯

রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যার ঘটনায় বাসার গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে ঝালকাঠির নলছিটি উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার হাতে ব্যান্ডেজ দেখা গেছে।

পুলিশ সূত্র জানিয়েছে, ওই উপজেলায় স্বামীর বাড়িতে ছিলেন আয়েশা।সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘রাজধানীর মোহাম্মদপুরে জোড়াখুনের ঘটনায় জড়িত গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।’

পুলিশ জানায়, আজ বেলা ১২টার দিকে ঝালকাঠির নলছিটি থেকে গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করার পর ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হবে।

নলছিটি থানা পুলিশ সূত্র জানা গেছে, ওই উপজেলায় তার স্বামীর বাড়ি। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। নলছিটি থানার ওসি আশরাফ আলী বলেন, ‘আয়েশার স্বামীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিস্তারিত ঢাকা থেকে জানাবে।’

এদিকে গ্রেপ্তারের সময় আয়েশার হাতে ব্যান্ডেজ দেখা গেছে। তার বাম হাতের কব্জিসহ তালু পর্যন্ত ব্যান্ডেজ রয়েছে। পুলিশের ধারণা, হত্যার সময় আঘাত পেয়েছেন আয়েশা। পরে তিনি কোথাও থেকে চিকিৎসা নিয়ে হাতে ব্যান্ডেজ করিয়েছেন।

গত সোমবার (৮ ডিসেম্বর) মোহাম্মদপুরের বাসা থেকে লায়লা ফিরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজের (১৫) মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে জোড়া হত্যার ঘটনায় সোমবার রাতে গৃহকর্মী আয়েশাকে একমাত্র আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন নিহত লায়লা আফরোজের স্বামী স্কুলশিক্ষক আ জ ম আজিজুল ইসলাম।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর